07 May 2016

রোকসানা লেইস







আমাকে একটা খোলা আকাশ এনে দিবে বলেছিলে
যেন আমি ইচ্ছে হলেই ডানা মেলে উড়তে পারি।
আমার চোখের সামনে খরায় পুড়া জলভূমি সরিয়ে,
এক অনাবিলমনোরম সবুজ মাঠ বুনে দিতে চেয়েছিলে।
যেন প্রজাপতির মতন ঢেউ তুলে খেলতে পারি খোলা হাওয়ায়।
আর পশে বয়ে যাবে স্রোতস্বনী নদী,
মায়াময় শব্দ তরঙ্গে যেন ইচ্ছে হলেই-
সে সুরে মাতাল হতে পারি আমি।
হৃদয়ের কোমল বনে মেঘের অনুভব জড়িয়ে, ছড়িয়ে ছিলে রঙধনু-
তার ঝংকারে সুতনু দেহ জুড়ে বাজে মেঘমল্লার। 
একপাশে সুবিস্তৃত ফসলের সুষমা,
অন্যপাশে ফুলের সৌরভ।
কোথাও কোন কালিমা স্পর্শ রাখতে চাওনি।

স্বপ্নডানা মেলার পথে বাঁধা, কাটা ফুটিয়েছে হিংস্রতা।
বারবার ছুটে এসেছে বন্য শুয়োর।
তছনছ করেছে আমাদের ভালোবাসা।
জ্বলিয়ে দিয়েছে ফসল।
প্রতিরোধে হাতিয়াড় নিয়ে লড়েছি বারবার,
এক পাশের বুনন শেষ না হতে ভেঙ্গে পরেছে অন্য পাশের বেড়া।
বাঁধার প্রাচীর চারপাশে,
বনভূমি এবং বর্ষাধারায় ফাল্গুনের ফুল ফোটা সময়- খরায় পীড়িত রক্তাক্ত
ভেসে গেছে পানাদামের মতন আমাদের কুড়ানো শষ্য খরস্রোতে-
দু হাতে তবু জড়িয়ে রেখেছি বুকের গভীরে স্বযত্নে যতটুকু আগলে রাখা যায়।
বুনেছি সতেজ চারা আবার চার পাশে ।
কিছুতেই মরে যেতে দেবো না আমরা, আমাদের ভালোবাসা।
আবার বুনে ঘরে তুলব নতুন ফসল,
চারপাশের সব বাঁধা এবং হিংস্রতা পেরিয়ে, সমন্নত রাখবো,
ভালোবাসার লাল সবুজ পতাকা দিগন্ত মাঠে আর শুযোরগুলো ফিরে যাবে খোয়ারে চিরতরে।
তুমি ফিরে আসবে এক আকাশ হাতে তুলে।
অচেনা কোন ভয় থাকবে না আর আমার চোখের সম্মুখে,

স্রোতের জলতরঙ্গে মন হারাবার স্বাধীনতায়।

পাভেল আল ইমরান


বিড়ালের পাখনায়
বিড়ালের পাখনায় খসে পরা শুকনো আঁশটে গন্ধে উড়ে উড়ে
মাটিতে সেদিন কিছু মাছি বসা শোণিত শুঁকেছি
নখের আঁচর ছিল, মড়ার দাঁতের দাগ...
কালচে হওয়া কিনারে বুলেটভরা বন্দুকের ভয়
শকুনের পাখা ঝাপটানো শুন্যে চিৎকার করে নাচে
সদ্য প্রয়াত শিশিরদল
সদ্য প্রয়াত ঘাসেরঝাঁক
ঘাত কবুতর লোম চেতিয়ে মুষড়ে মুষড়িয়ে মরে
লবন ছিটানো কেঁচো
বিড়ালের পাখনার পাশে ছুঁইয়ে ছুঁইয়ে পরে
ঘাইহরিনীর আগু সঙ্গমের ত্রপিত লৌ রস, আর
দূষিত মাংসের গভীরে জানান দেয় জানোয়ারের অস্তিত্ব
কীরার অস্তিত্ব দেয় পূর্ণতা মানবতার!
বিড়ালের বিশাল পাখনা গুঁটিয়ে জড়তা
কখনো মোড়ক খোলার অতীক্ষ্ণ কেঁচি
সর্বজনীন কুকুর ঘেউ-তলোয়ারে কাটে লজ্জাবতী গাছ
গুঁটিয়ে যাওয়া বিড়ালের পাখনায় খসে পরা শুকনো আঁশটে গন্ধে
উড়ে উড়ে আমি, মাটিতে এখন দেখি কুকুর ভাসছে লহু কাঞ্চনজঙ্ঘায়




ইসরাইলী যুবতীকে
রক্তররঙা ইসরাইলী যুবতি
বুকের মাংসের নর্দমা সরিয়ে মুখ ডুবিয়েছিলাম
কাক সেইদিনও উড়ছিল পুরনো অভ্যেসে
প্রতিদিন আয়নায় দেখে পুরু স্তনে বোমার ম্যাসেজ সারো
দুধের বাচ্চার ঠোঁটে পুড়ে দাও বারুদ-ডেইরী
দেখেছ, আমার সন্তানেরা রক্তরঙা হয়ে উঠেছে আদেহ
এখন বোমার দুধ বাজারজাতকরণ করবে তারাও

উঠোন চৌধারে দেখেছি তোমার ডবকা পাছার উড়াউড়ি
আমি সহায়শুন্য আকন্দ গাছ হয়ে
দেখেছি উরুর সফেদ রাস্তায় কত ড্রোন বিমানের সঙ্গম অবৈধ
গুলি-বোমার বৃষ্টিতে মিশে ছিল জারজ সন্তান
রক্তরঙা আকন্দ গাছের সার হয়ে তারাও আজ
উড়তে শিখছে প্রস্রাবের বোমায় জেরুজালেম উঠোন ভরতে

দেখেছো, বড়ই গাছে বাজ পাখিটি বসতে কচি পাতারা ঝরছে
দেখেছ, বড়ই গাছের কাঁটারা কেমন বৈশিষ্ট্যহীন

গাঁজার সবজি ক্ষেতে রক্ত সেঁচ দেয়া হচ্ছে
কুমড়োর গাছে জলের বদলে রূধির ঢাললে
রসের বদলে রক্ত বয়ে
বড়ই পাতারা ক্রমেই কাঁটার বৈশিষ্ট্য শরীরে
ক্রমেই রক্তাক্ত ফিলিস্তিনের যুবক



যাদবপুরে সোনালী গানের ব্যবসায়ীরা
(যাদবপুরের ছাত্র আন্দোলনের স্বপক্ষে)

যাদবপুরে বালিরা উড়ে রক্তের পোশাক পরে পথে পথে
বালিদের খাতায় রাজনৈতিক অঙ্গীকার নেই
উড়ে উড়ে রক্ত খুঁজে বিষাক্ত হায়না-ছোবলের
বালিদের মুখে আটকানো থাকে যমের ফরমায়েশ পত্রের অনুবর্তন
বালিদের মিছিল ব্যতিত অন্যকোন ঠিকানা পায়নি বলশেভিকরা

বালিদের কোথাও সংসদ নেই
কোনো জোট নেই
কোনো অধীনের পাপোষে পা রাখেনি বালির ধর্ম
সংসদের অপ্রবিত্র জলে বালির আত্মাহুতির ঘটনা লজ্জাবনত ইতিহাস

যাদবপুরের রাস্তায় সীসার কন্ঠ বারুদের জাহাজ ভরিয়ে হাঁকছে বদলা
সীসার কন্ঠে কখনো উর্দিবিহীন পুলিশ ভীরুতা ঢুকাতে সক্ষম হয়নি
সীসার কন্ঠ বানাতে জানে পাথর ভাঙ্গার রং
সীসার কন্ঠে গড়তে জানে শাহবাগ , ফয়সাল হুসনী এবং বিদ্রোহ...
সীসার কন্ঠ ভাঙ্গতে জানে পেঁচার ডানার নিচে
অতর্কিতে ভাসা তরল অন্ধকারের দানা

যাদবপুরে এখন আন্দোলন দৌড়ে দৌড়ে কাঁপছে, যাদবপুরে আন্দোলন
 কাঁপাচ্ছে ভারত, কাঁপাচ্ছে মুখহীন নখের হাজার প্রস্তুতি ভীত
 কাঁপছে রুধিরহীন পরিকল্পনা ভরাট আর্মি যান
 কাঁপছে অসার রাজনীতি। আর লোহার পেরেক থেকে বেরুচ্ছে ধোঁয়ার উক্তি-

"মাথা তুলে দাঁড়াক সোনালী গানের ব্যবসায়ীরা।"

দুর্জয় আশরাফুল ইসলাম



শেষ বিকেলের গান
আজও শেষ বিকেলের রঙ মুঠো ফস্কে গেলে ঈর্ষান্বিত নিভের ডগায় দেখি অঞ্জনের গীতিকবিতা। 
মিটিমিটি হাসে তারা, যেন বর্ণ ভাষ্য থেকে বেরিয়ে এসে বলবে আত্ম অহংকারের কথা
 
আর আমিও হঠা
ৎ পাখির মতন অবয়বে মেঘলাসুদূরে নিয়ে যাবো বলে সমস্ত সুর তার 
মোহনচূড়া থেকে পাঠিয়ে দিই শাদা পাতার চিঠি, বিগত রাত্রিতে যারা গেয়েছে অনবদ্য গঙ্গা -
 
তাদের মুখ আঙুলে বন্ধ রাখি, যেন মুখ ফসকে বেরিয়ে না আসে সেই নিবেদন অলঙ্কার -
কেন না, আমি জানি তাদের রয়েছে জাতিস্মরের পূর্বাপর পেরোনোর অসংখ্য কীর্তিগাথা
 
সে সবে আকুলতা সন্ধিবদ্ধ রেখে বলি, পরাজিত কেবল আমিই নই, দুর সর্গ ব্যতিত কোন জয়
 
কাব্যের প্রতিবাসে চেয়েছিলো তোমাকে, জ্যো
ৎস্নাগ্রস্থ কোন রাত্তিরে অমরত্বের ধ্যানে -
বলেছিল একটা বিকেল যেন তার হয়, একটা গোধুলির গায়ে যেন সে লিখে তোমার মুখাবয়ব
 
আমি তো তারই উত্তরসূরি, অভিন্ন সুর করি, আর ফিরে ফিরে বলি, আসছে বিকেলে যেন পাই।
০৮.০৪.১৬




সহজ সন্ন্যাস
আকাশ অদৃশ্যঃত ধরে রাখে দীঘল নদী রূপ
পাড় ধরে তার খেলা করা রোদেলা বিকেল
 
তার ভেতর মোহগ্রস্থতা, অনেক মৃদু ব্যঞ্জন
 
অনিঃশেষ বিম্বে প্রতিফলিত এক রহস্যমুখ,
 
কেন পৃথিবীতে ফুটেছে এতো নিশ্চুপ ঘাস
 
চতুর্দিকে যাদের চন্দ্রপ্রভা চন্দ্রমল্লিকার সুখ
 
মাদল বাজিয়ে আমিও যাব সুপ্রাচীন গৌরব
 
সবুজ মৃত্তিকায় ঘর বসতি করা প্রাকৃত জনে
সেখানে লন্ঠন সেজে ভাসা জোনাক স্বজন
 
মহাদূরের দেশ থেকে আনে গল্পের রাত ;
মুখোমুখি অবলীলায়, আজোও সেখানে -
 
আন্দোলিত প্রেমের পাঠ শেখায় অসংসার
 
প্রেমিকারা থাকে পাহাড়চূড়ায়, চিরন্তনে।
০৪.০৪.১৬




রহস্যনাম
বারংবার তুমি যে নাম জপ করো সে নামে আদতে কেউ ছিলো কি না !
জিজ্ঞাসার পর জল থেকে উঠে আসে নিঃসর্গের হাওয়া।
তুমি এই নামে এত প্রাণবন্ত এই রহস্য ধরে
প্যাঁচার দুচোখ খুঁজে ফিরে কোন অনন্ত শিকড়।
এই প্রাণবন্ততা্রও আছে আদি, নতজানু বিকেল ভাষা
আঙুল রহস্যের কাছে দ্যোতিমান কোন অবুঝ শিশু যাবে
প্রথম শব্দ পাঠে, নিসর্গের শর্তানুসারে দৃশ্যমান ঈশ্বর।
আজ অন্ধ দিন আর বিকারগ্রস্থ আলোক। অসহায় পথের অজস্র মিছিল 
কার কাছে যাবে, কে আছে সম্মুখে, অস্থিরতা আরোগ্যের আঁচল তুলে!
পূন্যতোয়া আছে এক নদী। অসম্ভব অগ্নিঝড়েও অবিরত পাঠায় যে শীতল।

০৬.০৪.১৬ 

দীপঙ্কর বেরা




বর্ণনায়


ইতিহাস কখনও স্পষ্ট দেখা যায় না 
শুধু ব্যাখ্যায় কিছু রদবদল ঘটিয়ে
 
ঘটনার একটানা কিছু বর্ণনা পাওয়া যায়।
 
প্রতিটি কর্মের যে অযাচিত অবস্থান
 
তাকেই লালন পালনে
 
বড় হয়ে ওঠে এক একটা অস্তিত্ব,
 
সেই ভিত্তিভূমি
 
তোমার আমার আরও কিছু জীবনযাত্রা।

নিল হাসান




সেই পৃথিবী

আমার ক্যানভাসে আকাশ আঁকি না
তোমাকে আঁকি
আমি আকাশের চাঁদকে দেখি না
তোমাকে দেখি।
তুমি থাকলে গোলাপের ঘ্রাণ খুজি না
তোমার পাশে গোলাপ মানায় না
সেই পৃথিবী আমার জন্য না
যেখানে আমি তোমায় পাব না।


রাবেয়া রাহীম



ছিলনা প্রেম কোথাও

সুখ স্মৃতির দহনে গলে যায় সব সুখ, 
অন্তহিন অভিমানে পুড়ছে
আজ মন! 
বাড়িয়েছিলাম হাত এক আকাশ নির্ভরতার লোভে,
 
পুরোটাই ছিল যে প্রেম তাঁর সাথে,
 
মধুর যামিনীর লোভে শরীর চাইলে,
 
মনটা পড়ে রইল অপাংক্তেয় হয়ে
 
নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস বিনিময়ে সঁপেছিলাম একান্ত বিশ্বাসে
   
যে বলিষ্ঠ শরীরের রোমকূপে থাকে শুধু কামনার উত্তেজনা
 
সুঠাম দেহের সৌরভ ফেটে বের হয় বীর্যের উ
ৎকট গন্ধ 
গতিময় নিঃশ্বাসে থাকে পশুর হিংস্রতা, উত্তপ্ত ঠোঁটে,স্পর্শে
 
শুধুমাত্র নিষ্ঠুর যৌনতার উল্লাস সেখানে,
কোথাও প্রেম খুঁজে পাইনি,
ছিল শুধু কপটতা-
কামনার উন্মাদনা!  
প্রেম ছিল কি কোথাও,
কোন খানে?
তোমার-আমার সাথে! 
কাজলদিঘী চোখ, গোলাপি ঠোঁট, বুদ্ধিমতি নাক,উন্নত বুক, 
মাত্রাবৃত্ত, ছন্দ দেখে,
একদিন তুমি রাবণ হলে- 
পুরোশক্তি দিয়ে হরণ করলে এই আমাকে;
 
অনুভুতিগুলো ভোঁতা খঞ্জর হয়ে বলে

ছিলনা কোথাও প্রেম!


সিয়ামুল হায়াত সৈকত




প্রতিচিহ্ন
কার্নিশে আঁকলাম চোখ পিট্ চোখ পিট্
দেয়াল জুড়ে সত্ত্বার গান সারারাত!
মাঝপথে তুমি বেখেয়ালি টিউনে মাইনোর,
আর চাঁদ-তাঁরাদের ফুলজামা শৈশব।
এখন দেখি আমাদের বিছানায় স্বপ্ন
দুচোখে পাশা-পাশ নিঃশ্বাস জমিয়ে;
ঘুম, কবিতার নার্গিস্ তুমি যৌবন ধরো?
কাতারে কাতারে বদলায় আলো-
এই শহরে জমে বৈ-ঢঙের হাভাতের ঘর
তবুও বলি– এ প্রেম তুমি জ্বলে রও
বিষাদে অথবা প্রণয়ে বুনে ফেলবো রঙ
আমি দাড়ি টেনে দিইনি-
কার্নিশে জমে আছে চিহ্নের ঘর-চিহ্ন ঘুম!

তানজ‌ির উদ্দ‌িন



প্রাত্যহিক অধিকার দাও

বাঁচার অধিকার দাও অতঃপর হে শ্মশান
বেঁচে থাকা অভয়ারণ্য জুড়ে উড়তে থাকে
ধবল মেঘের সারি, বঞ্চিত অভিপ্রায় এবং
মেঘমালায় বিস্তীর্ণ হওয়া চিত্তের অধিকার নিয়ে
আরো কতো সহস্র বত্সর আমরা ছুঁয়ে যাবো-
এই শহরের আদি অন্ত
এবং রাতের পূর্ণিমাদের।

শোন হে অবলুপ্তির ঠাকুর
নিকুচি করি এই অঞ্জলি
এবার জন্মান্তরের আবেগ নিয়ে উড়তে থাকা
রাধিকার বিরহদের বলে দেবো, হেরে যাও
লুপ্তির গুণ্ঠন ছিঁড়ে যদি একটিবার বেজে ওঠে
দূরান্তের হাহাকার, তবে মেঘের আস্তিনে

রেখে চলে যাবো আমাদের প্রাত্যহিক প্রেম।

06 May 2016

সূচীপত্র



 সংবেদ্য ª ৫ম সংখ্য
 ২৫ শে বৈশাখ-১৪২৩ বঙ্গাব্দ
ªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªª

বোশেখে রবিকবিকে নিয়ে প্রকাশিত হলো সংবেদ্য'র পঞ্চম সংখ্যা। রবীন্দ্র জন্মজয়ন্তীতে আমাদের এই আয়োজনকে রুপকল্পকাব্যে রাঙাতে আমার নিয়মিত ও নতুন লেখক-লেখিকাগন তাদের রচিত কথাকাব্য দিয়ে পূর্ণ করেছেন। ভালোবাসা রইলো সেইসব লেখিয়েদের জন্য যারা ইচ্ছে থাকা স্বত্ত্বেও লেখা দিতে পারেন নি। এ সংখ্যায় রবীন্দ্রনাথকে নিয়ে বেশ কয়েকটি নিমগ্ন আলোচনা করেছেন এই সময়ের লেখক-লেখিকাগন যা রবীকবি সংখ্যাটিকে পরিপূর্ণ করেছে। এছাড়াও আমাদের নিয়মিত বিভাগের লেখা তো থাকছেই। নুতন যে লেখিয়েরা লিখবেন সংবেদ্য'র জন্য তাদের জন্যও রইলো অভিনন্দন! আর সংবেদ্য'র নিয়মিত পাঠকদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা...। 

ভালো থাকুন এই বোশেখে, সকলের জন্য শুভকামনা 
সংবেদ্য কর্মসম্পাদনকারক 
সকাল রয়
:=: :=: :=: :=: :=: :=: :=: :=:

®®®®®®®®®®®®®®®®®® লেখক সূচী ®®®®®®®®®®®®®®®®®®®

 ¤বীরেন মুখার্জী¤রত্নদীপা দে ঘোষ¤অপরাহ্ণ সুসমিতো¤আবুল কাইয়ুম¤শ্যামল রঞ্জন দাস¤সুধাংশু চক্রবর্ত্তী¤শ্রেয়া ঠাকুর¤নির্ঝর নৈঃশব্দ্য¤পিয়ালী বসু¤শিপা সুলতানা¤মাহমুদ সিদ্দিকী¤মিশকাত উজ্জ্বল¤মৌসুমী রহমান¤শ্যামলী চ্যাটার্জী¤রিকি দাশ¤দেবাশীষ ধর¤রুখসানা কাজল¤মাসুম বিল্লাহ¤তাপসকিরণ রায়¤প্রজ্ঞা মৌসুমী¤মনিরা সুলতানা¤সেবক বিশ্বাস¤সুমন কর¤ভুতুম প্যাঁচী¤নাজমুন নাহার¤গীতশ্রী সিনহা¤মনোজিৎকুমার দাস¤জুবায়ের আহম্মদ¤সাবরিনা সিরাজি তিতির¤ইন্দ্রজিৎ দত্ত¤উদয় শংকর দুর্জয়¤তানভীর আহমেদ হৃদয়¤মো: ইফতেখার আলম রূপম¤শফিকুল রাজু¤কৌশিক গাঙ্গুলি¤সৌমিত্র চক্রবর্তী¤মন্জু দত্ত¤রোকসানা লেইস¤পাভেল আল ইমরান¤দুর্জয় আশরাফুল ইসলাম¤দীপঙ্কর বেরা¤নিল হাসান¤রাবেয়া রাহীম¤সিয়ামুল হায়াত সৈকত¤তানজ‌ির উদ্দ‌িন
ªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªªª

:=: :=: :=: :=: :=: :=: :=: :=: