25 January 2017

রিকি দাশ




বার্তালাপ
ঘোরের আধারে শীতফুল ফুটে আছে
শহরের ঠোঁটে নিয়ন আলোর সুড়ঙ্গ ধরে
দীর্ঘ বয়ে গেছে যে রাত তার বুকে
যাত্রীছাউনি নেই।কেবল রেলপথ, আছে
দুরারোগ্য মাইক্রোফোনে ভেসে আসা আকাশের
চিবুকে তিলের ঘোর।চমৎকার সিল্ক
তিলে যেন জমে থাকে সমূহ উপকথা।

পাভেল কুবলয়





কৈফিয়ত
বাঘ নই, হরিনের মাংস মসলা লাগিয়ে না খেয়ে পশমের দাগ তরজমা করি।
দাঁতের চাকু কোমরে গুটিয়ে নিয়ে পরিষ্কার করে এসেছি কত আপেল বাগান। বুকের ভেতর বিস্তৃত ভূমিতে বড় হওয়া বিড়াল শস্যের নাকে ঝুলাইনি রূপচাঁদা মাছের পুকুর। পাতে তুলে দেওয়া সুস্বাদু শূকরের পেটি থেকে ছেঁকে ফেলেছি চর্বির লোভ।

ইমেল নাঈম




নাগরিক আর্তনাদ
পিছন ফিরে তাকাই, কুয়াশায় ঢেকে গেছে জনপদ
সূর্যের নিচে দাঁড়িয়ে বুঝি সকাল হতে অনেক দেরি

প্রত্নতাত্ত্বিক গবেষণায় আটকে ফেলেছি নিজেকে
ডাইনোসরের জীবন ব্যবস্থা জানতে গিয়ে ভুলেছি
দিনপঞ্জির ছুটির হিসাব নিকাশ। হাহাকার চাপা দিই
নিজেকে সান্ত্বনার সমারোহে, এর বেশি কিছু জানিনা...

মাঠের চাদর জুড়ে কুয়াশা মুছে যায়। কর্মব্যস্ত
নগরী নিজেকে আবিষ্কার করে বাঁচার তাগিদে
উদ্দেশ্যহীন পথ চলা মুখের সমারোহে রয়ে যায়
চাপা কষ্ট, মুখের নতুন কোনো বিজ্ঞাপন নেই...

ভাষা ভুলে গেলে যা বাকি থাকে তার নাম জীবন!
এসবের মাঝে ফোঁস করে ওঠা শব্দগুলোকে ভাষার
আদলে ঢাকতে গেলে জন্ম হয় নাগরিক আর্তনাদের।

আহমেদ রব্বানী




আমি রোদ্দুর হতে চেয়েছিলাম
আমি রোদ্দুর হতে চেয়েছিলাম
তুমি বৃষ্টি হয়ে ভেজালে।

আমি সমুদ্র সঙ্গমে যাইনি
আমি যাইনি নদীর কাছে-
আমি শুধু তোমাকেই চেয়েছি।

খালিদ হাসান ঋভু




প্রয়োজনীয় অসুখ
তোমাদের কাছে কিছুই চাইবার নেই আমার
কেন
চাইবো? আমার দেয়ালে টাঙানো শত রঙিন পোশাক
শখের
বাগানবাড়ি, পুকুরের মাছ, ফুলের পরাগ
এগুলো
অনেকের আছে। তারা ভালো থাক।

রায়হান মুশফিক




রমণীর আত্মহুতি
অতঃপর ভেসে যায় মেঘের ঘুড়ি,
লাটাই সুতো পড়ে থাকে অগোছালো।
রিক্ত হাতের রমণীটি দীর্ঘশ্বাস ফেলে
ছুটে যায় শূন্য পথে। একাকিত্বই একমাত্র সঙ্গী তার।
দুর থেকে সবুজেরা ডাকে, সাজেকের টিলার মাথা উবু হয়ে থাকে।
কচি শেওলার তলে কালোজল-
রিক্ত হস্ত ধুয়ে দিতে চায়।
লাটাই সুতো ছেড়ে আসা ছেলেটি
মেঘের রাজ্যে বিলীন।
বাঁচতে চেয়েছিল রমণীটি-
ঝর্ণার জলে
সবুজের আবেশে
শেওলার তলে
নিঃশব্দের বাতাসে।
একে একে সব ছেড়ে যায়,
খালি হতে হতে শূন্যের কোটায় পৌঁছায়।
একাকিত্বই একমাত্র সঙ্গী তার।
সবুজ শুধুই মুগ্ধ করে
একসাথে কাঁদে, হাসে।
শূন্য রমণীরে গ্রহণ করে না-
ভালবাসে যদিও।
শেওলায় সবুজ মেখে থাকে
তবু ডাকে-
রিক্ত রমণীটি দীর্ঘশ্বাস ফেলে ছুটে যায় শূন্যপথে।
কালোজলে শেষবার
দু-গালের টোল পড়া দেখে,
দু-কপোলের কান্নার দাগ।
শেওলার জলে তলিয়ে যায় রমণীর দেহ !
উপরে আবার এক হয়ে যায়
শেওলার সবুজ।

 

আমি ক্লান্ত
আমি নির্বাসনে যেতে প্রস্তুত-
পাহাড়ের গায়ে, সবুজের মাঝখানে শুয়ে;
চাতক চোখে নীলাকাশ দেখতে,
আমার একটুও কষ্ট হবে না।
ব্যথাদের ভার বইতে বইতে আমি সত্যিই
                                  অনেক ক্লান্ত;
                                  খুব ক্লান্ত
                                  পরিশ্রান্ত।
                                  আমি গৃহত্যাগী হতে প্রস্তুত-
চাঁদের ঝাপসা আলোয়, ছিমছাম পিচ ঢালা পথে;
হেটে হেটে হারিয়ে যেতে আমার কোন ভয় নেই।
                                  আমি নির্ভীক,
                                  আমি পরিশ্রান্ত
                                  আমি ক্লান্ত....

24 January 2017

সংবেদ্য সূচী ।। ২য় বর্ষ ।। ৯ম সংখ্যা

সংবেদ্য ।। ৩য় বর্ষ ।। ৯ম সংখ্যা 

  ১২ মাঘ ১৪২৩ বঙ্গাব্দ

 

29 November 2016

সুলতানা শিরীন সাজি



তোমাকে 
স্বপ্নলোকে জেগে থাকা স্বপ্নের সিঁড়ি বেয়ে এসেছিল ভালোবাসা।
ভুল স্রোতে মিশে গিয়ে সুখ হলো দুখের কাঁপন।
তুমিহীনা এই বিজন শহরে বহুদিন হয়ে গেলো পথ হাঁটা।
এক
দুই
তিন করে


রাবেয়া রাহীম


কলরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহর। কলোরাডোর প্রতীক রকি মাউন্টেইন। প্লেনে বসেই সুকন্যার মনে পড়ছিল জন ডেনভারের সেই বিখ্যাত গান‍ রকি মাউন্টেইন হাই। শেকড়ের কাছে ফিরে যাওয়ার জন্য আকুতি নিয়ে গাওয়া গান। হ্যা, শেকড়ের কাছে ফিরে যাওয়ার জন্য প্রতিটি প্রাণেই থাকে তাড়া কিন্তু সবাই কি আর পারে ফিরে যেতে! আপনজন, নিজ জন্মভূমির জন্য ছটফটানি থেকেই যায়। নিউ নিউইয়র্কের যান্ত্রিক জীবনে হাঁফ ধরে যায় তার। প্রকৃতির খুব কাছাকাছি থাকতে ইচ্ছে করে। পাহাড়, অরণ্যে, মাটি তিনটেই ভীষণ টানে তাকে।এই শহরটি পাহাড় বেষ্টিত। দেখে মুগ্ধ হয় এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিংও রকি মাউন্টেনের আদলেই বানানো।

রিয়া চক্রবর্তী



অভিমান
নীল আকাশের ওই চাঁদটার থেকে অভিমান তুলে নিয়ে
যদি ইচ্ছে করে মন উড়ে যাই হাওয়া পথ ধরে
সেই যে কবে ভেসে গেছে বৃষ্টির ফোঁটা জলে মিশে
আর ফেলে গেছে সবটুকু আলোজ্বলা নীড়ে


শীর্ষা মণ্ডল



ঘর বাঁধার গান
আমি বিরহের পায়ের শব্দ শুনি
জোর করে বলি -
ফিরে এসো না চাকা আর
আর এসো না ফিরে!
ততক্ষণে মেঘ নিজেকে ভাঙতে শুরু করে দিয়েছে
আমার পারমিশন না নিয়েই;
বুকের টোলে চিকচিক পদ্মপাতার
মোমজড়ানো মুক্তো

নিবেদিতা পুণ্যি সঞ্চারিণী




আব্দার
তোমার কাছে ভালবাসা ধার নিয়ে; বাঁচতে চেয়েছিলাম,
ভালবাসা পেয়ে তো নয়!
হাত পেতে চেয়েছিলাম - দু'পায়ে মাড়িয়ে যাওয়া স্পর্শ-ধূলি। 
দু'হাঁটু মুড়ে করজোড়ে ভিক্ষা চেয়ে বলেছিলাম, আজীবনের দাসী করো প্রিয়! 
তবুও তো পাবো তোমায়; কিছুটা সেবার অধিকার।
ভালবাসা না-ই বা দিলে, হেলা-ই নাহয় দিও! 
দাওনি, নাও-ও-নি!

26 November 2016

মুক্তি মণ্ডল




দূত
প্রতিদিন ঠাট্টায়-উপহাসে 
নিজেকে দেখি আর 
মনে হয় ঠুনকো 
একটা শুকনো পাতার মচমচ
এ বেঢপ জীবন থেকেও
অনেক রহস্যময়,দরকারি

তবু আনমনে মহুয়ার কাছে যাই
এমনি এমনি ক্ষমা চেয়ে 
ঝড়বৃষ্টির মধ্যেই ফিরে আসি
নিজের ডেরায়

ভাবি কখন মনের ভেতর 
তুমি ভেসে উঠবে
কখন পৌঁছাবে
আমার বেঢপ আঙিনায়? 



এই সময় 
এই সময় 
বাণিজ্য-দাসের তুবড়ানো মুখের টোল
ফাঁকা-শব্দের ঢেউয়ে
তলিয়ে গেছে ন্যায্যতার আকার 
মনোহর বিজলি সুরতে 
তবু কিছু কিছু মনুষ্য স্ফুরণ
উদোম করে দিচ্ছে
শত শত অন্যায্য নীতির খড়ম
গোপনে কি কাঁপছে
দুমড়ানো বাঁকাচোরা গর্তে ভরা
রাষ্ট্র নির্মিত রেহেল! 

এই সংশয় 
এই আচমকা বিস্ময়ে ঠাসা
কালোব্রণভরতি মুখের আদল
দেখছি আর ভাবনাচূর্ণে
ছড়িয়ে যাচ্ছে
উড়ে যাচ্ছে পতঙ্গ প্রেম 

চুপচাপ দেখে যাওয়া 
এই বহুরূপী দর্জির শহর 
দিনে দিনে ভরে গেছে
ইন্দ্রীয়লুপ্ত
মানুষের কর্পোরেট দঙ্গলে

শুধু নিজেরোপর উপগত রোদ ছাড়া 
প্রেমময় আর কিছু নেই

________________________

সোয়েব মাহমুদ




শুভা কবিতা অথবা কথা
আমারতো কবিতা লিখবার কথা ছিলোনা,শুভা।
আমারতো কবিতায় আসবারই কথা ছিলোনা।
আমি বড়জোর লিখতে পারতাম উনত্রিশ দেশ ভ্রমণ।