25 January 2017
ইমেল নাঈম
নাগরিক আর্তনাদ
পিছন
ফিরে তাকাই, কুয়াশায় ঢেকে গেছে জনপদ
সূর্যের
নিচে দাঁড়িয়ে বুঝি সকাল হতে অনেক দেরি
প্রত্নতাত্ত্বিক
গবেষণায় আটকে ফেলেছি নিজেকে
ডাইনোসরের
জীবন ব্যবস্থা জানতে গিয়ে ভুলেছি
দিনপঞ্জির
ছুটির হিসাব নিকাশ। হাহাকার চাপা দিই
নিজেকে
সান্ত্বনার সমারোহে, এর বেশি কিছু জানিনা...
মাঠের
চাদর জুড়ে কুয়াশা মুছে যায়। কর্মব্যস্ত
নগরী
নিজেকে আবিষ্কার করে বাঁচার তাগিদে
উদ্দেশ্যহীন
পথ চলা মুখের সমারোহে রয়ে যায়
চাপা কষ্ট, মুখের নতুন কোনো বিজ্ঞাপন নেই...
ভাষা
ভুলে গেলে যা বাকি থাকে তার নাম জীবন!
এসবের
মাঝে ফোঁস করে ওঠা শব্দগুলোকে ভাষার
আদলে
ঢাকতে গেলে জন্ম হয় নাগরিক আর্তনাদের।
রায়হান মুশফিক
রমণীর আত্মহুতি
অতঃপর ভেসে যায় মেঘের ঘুড়ি,
লাটাই সুতো পড়ে থাকে অগোছালো।
রিক্ত হাতের রমণীটি দীর্ঘশ্বাস
ফেলে
ছুটে যায় শূন্য পথে। একাকিত্বই
একমাত্র সঙ্গী তার।
দুর থেকে সবুজেরা ডাকে, সাজেকের
টিলার মাথা উবু হয়ে থাকে।
কচি শেওলার তলে কালোজল-
রিক্ত হস্ত ধুয়ে দিতে চায়।
লাটাই সুতো ছেড়ে আসা ছেলেটি
মেঘের রাজ্যে বিলীন।
বাঁচতে চেয়েছিল রমণীটি-
ঝর্ণার জলে
সবুজের আবেশে
শেওলার তলে
নিঃশব্দের বাতাসে।
একে একে সব ছেড়ে যায়,
খালি হতে হতে শূন্যের কোটায় পৌঁছায়।
একাকিত্বই একমাত্র সঙ্গী তার।
সবুজ শুধুই মুগ্ধ করে
একসাথে কাঁদে, হাসে।
শূন্য রমণীরে গ্রহণ করে না-
ভালবাসে যদিও।
শেওলায় সবুজ মেখে থাকে
তবু ডাকে-
রিক্ত রমণীটি দীর্ঘশ্বাস ফেলে
ছুটে যায় শূন্যপথে।
কালোজলে শেষবার
দু-গালের টোল পড়া দেখে,
দু-কপোলের কান্নার দাগ।
শেওলার জলে তলিয়ে যায় রমণীর দেহ
!
উপরে আবার এক হয়ে যায়
শেওলার সবুজ।
আমি ক্লান্ত
আমি নির্বাসনে যেতে প্রস্তুত-
পাহাড়ের গায়ে, সবুজের মাঝখানে
শুয়ে;
চাতক চোখে নীলাকাশ দেখতে,
আমার একটুও কষ্ট হবে না।
ব্যথাদের ভার বইতে বইতে আমি সত্যিই
অনেক ক্লান্ত;
খুব ক্লান্ত
পরিশ্রান্ত।
আমি গৃহত্যাগী হতে প্রস্তুত-
চাঁদের ঝাপসা আলোয়, ছিমছাম পিচ
ঢালা পথে;
হেটে হেটে হারিয়ে যেতে আমার কোন
ভয় নেই।
আমি নির্ভীক,
আমি পরিশ্রান্ত
আমি ক্লান্ত....
24 January 2017
29 November 2016
রাবেয়া রাহীম
কলরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহর। কলোরাডোর প্রতীক রকি মাউন্টেইন। প্লেনে বসেই সুকন্যার মনে পড়ছিল জন ডেনভারের সেই বিখ্যাত গান রকি মাউন্টেইন হাই। শেকড়ের কাছে ফিরে যাওয়ার জন্য আকুতি নিয়ে গাওয়া গান। হ্যা, শেকড়ের কাছে ফিরে যাওয়ার জন্য প্রতিটি প্রাণেই থাকে তাড়া কিন্তু সবাই কি আর পারে ফিরে যেতে! আপনজন, নিজ জন্মভূমির জন্য ছটফটানি থেকেই যায়। নিউ নিউইয়র্কের যান্ত্রিক জীবনে হাঁফ ধরে যায় তার। প্রকৃতির খুব কাছাকাছি থাকতে ইচ্ছে করে। পাহাড়, অরণ্যে, মাটি তিনটেই ভীষণ টানে তাকে।এই শহরটি পাহাড় বেষ্টিত। দেখে মুগ্ধ হয় এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিংও রকি মাউন্টেনের আদলেই বানানো।
26 November 2016
মুক্তি মণ্ডল
দূত
প্রতিদিন ঠাট্টায়-উপহাসে
নিজেকে দেখি আর
একটা শুকনো পাতার মচমচ
এ বেঢপ জীবন থেকেও
অনেক রহস্যময়,দরকারি
তবু আনমনে মহুয়ার কাছে যাই
এমনি এমনি ক্ষমা চেয়ে
ঝড়বৃষ্টির মধ্যেই ফিরে আসি
নিজের ডেরায়
ভাবি কখন মনের ভেতর
তুমি ভেসে উঠবে
কখন পৌঁছাবে
আমার বেঢপ আঙিনায়?
এই সময়
এই সময়
বাণিজ্য-দাসের তুবড়ানো মুখের টোল
ফাঁকা-শব্দের ঢেউয়ে
তলিয়ে গেছে ন্যায্যতার আকার
মনোহর বিজলি সুরতে
তবু কিছু কিছু মনুষ্য স্ফুরণ
উদোম করে দিচ্ছে
শত শত অন্যায্য নীতির খড়ম
গোপনে কি কাঁপছে
দুমড়ানো বাঁকাচোরা গর্তে ভরা
রাষ্ট্র নির্মিত রেহেল!
এই সংশয়
এই আচমকা বিস্ময়ে ঠাসা
কালোব্রণভরতি মুখের আদল
ছড়িয়ে যাচ্ছে
উড়ে যাচ্ছে পতঙ্গ প্রেম
চুপচাপ দেখে যাওয়া
এই বহুরূপী দর্জির শহর
দিনে দিনে ভরে গেছে
ইন্দ্রীয়লুপ্ত
মানুষের কর্পোরেট দঙ্গলে
শুধু নিজেরোপর উপগত রোদ ছাড়া
প্রেমময় আর কিছু নেই
________________________
Subscribe to:
Posts (Atom)



















