|| বৃষ্টির শহরে
শহরে ভীষণ বৃষ্টি এখন।
বেওয়ারিশ লাশের বুকে ভালোবাসা—তোমার অলিতে গলিতে হারিয়ে যাওয়া পুরনো স্মৃতি।
বৃষ্টির জলের মাঝে কি এখনো তুমি—চোখের জলের তফাৎ খুঁজো?
বিশাখার প্রাক্তন প্রেমিকও
এখন, মাঝে মাঝে সেই তোমার মতো বিশাখার গল্প
বলে। ওদের গল্পটা লিখেই ফেলবো ভাবছি আমি। আমাদের তো অসমাপ্ত পাণ্ডুলিপি।
শালুকালয়ে একাই ঝিমোয় দেশ
বাঁচাও, দেশ বাঁচাও বলতে গিয়ে কালো বুটের দালালের লাথি খাওয়া সদ্য বউয়ের সিঁথিতে
সিঁদুর পড়িয়ে আসা নব্য জামাই। কবিদের তালিকা থেকে সরকার ও তার নাম কেটেছে বহুকাল
আগে।
