Showing posts with label বীরেন মুখার্জী. Show all posts
Showing posts with label বীরেন মুখার্জী. Show all posts

22 August 2017

বীরেন মুখার্জী



চলো, নির্লিপ্ত হেঁটে যাই
মোহনীয় সেই গোধূলি- আমরা হাঁটছিলাম। এবড়ো-থেবড়ো আলপথে ছড়িয়ে পড়ছিল রক্তিম আলোক। চোখের পর্দায় গলিত সবুজ এবং সম্ভ্রান্ত একটি সংসারের প্রতিধ্বনির ভেতর ফুটে উঠেছিল হলুদ হাওয়া-উদ্দেশ্যহীন! তবুও কয়েক শতাব্দী হেঁটে সেইসব প্রণয়বেলা আমরা গড়িয়ে দিয়েছিলাম প্রান্তরের ঘাসে-

আমরা সাক্ষী ছিলাম ঝরে যাওয়া সময়ের; ভেবেছিলাম- হাস্যকর কোনও ভোর নিয়ে যাবে প্রস্তর যুগের ভোজসভায়!
কিংবা, নরম অন্ধকার উসকে জেনে নেবে ক্ষরিত জীবনের সমগ্র রসায়ন। ভাঁজ হওয়া বিকেলের মসৃণতা থেকে জাগিয়ে দেবে অদেখা ভুবন; পাঁজরভাঙা চিহ্নলোকও ফিরে আসা অমূলক নয়। অথচ, শেষাংশ গণনায় দেখি- দণ্ডিত পৃথিবী!

অরণ্য প্রাচীন হলে, তার ছায়াতলে, জেনেছিলাম- গড়ে ওঠে পরিবর্তিত বসতি! কথারও অলঙ্কার আছে, সময়ের মোচড়ে ধ্বনিত হতে পারে প্রত্যাশিত রাগিনী ফের; চলো, নির্লিপ্ত হেঁটে যাই- ধূলিরাঙা প্রাচীন গোধূলির পথে...

25 January 2017

বীরেন মুখার্জী




সংকল্প
প্রতি ছুটিবার- সংকল্প করে, ছোঁবে-
প্রচ্ছদ উল্টিয়ে-পাল্টিয়ে-
ঐতিহ্যের গলিপথ কী শিহরণে টুইটুম্বর দেখে নেবে;

নাগরিক সন্ধ্যা, ঝরে যায় ঋতু-ও, ছুটিবার কাঁপে
ফোটে মুগ্ধরঙ, যার মর্মরেও শোভিত- দূরদর্শন;

এমন রণক্ষেত্র- চারু, সরে যায় দূরে- ক্রমশ
অনুদিত রাত্রিপুষ্প তবুও; ছোঁবে-
বিকল্প বাক্যবাণ আর বিরহব্যঞ্জনা উড়িয়ে
যখন জেগে উঠবে আমাদের স্মৃতিতীর্থভূমি-  

08 October 2016

বীরেন মুখার্জী


আত্মবিনাশের আগে
চাঁদের ইঙ্গিতে উঠেছিল চাঁদ অদেখা আকাশে; শাদাচাঁদ হাতে এতদিন
যারা সময় গুনেছে,তাদের জানালা ঘিরে এখন বাড়ে সমৃদ্ধ সন্ধ্যার ভীতি।
দেখেছি,যূপকাষ্ঠে তোমারও সমান আরতি,উঠে আসে আগমনী;মানুষ
ভেসে যায় নীলের কুটিরে।তোমার প্রতীক্ষায় অবিচল।অথচ সেই
দীর্ঘশ্বাসে লেগে থাকে শত জীবনের ছাপ,জানা আছে ঢের।

চলতে চলতে কোন এক লগ্নে বৃত্ত হয়ে গেছে মন, অথবা নিজেকে অনুভব
করতে গিয়ে সুতীব্র আবেগে ধেয়ে যাচ্ছে কেন্দ্রের দিকে, যন্ত্রণাসম্ভূত
একটি বিকেল!