Showing posts with label হীরামনি দাশ. Show all posts
Showing posts with label হীরামনি দাশ. Show all posts

22 August 2017

হীরামনি দাশ




বেওয়ারিশ উত্তর
গভীর নৈঃশব্দ হতে উত্থিত, এক অমোঘ কণ্ঠস্বর, বলে ওঠে "
তুমি কে? কে তুমি পথিক? "

নিজের চারণভূমিতে মগ্নতার কোলাহলে হেঁটে চলেছে পথিক ;
ভীষণ চমকে থমকে দাঁড়ায়!
বুঝতে চেষ্টা করে, কে সে? কার স্বর?  সেই বা কে?
মাতাল এক ঘূর্ণি  হাওয়ায় পথিক বেওয়ারিশ হেঁটে যেতে যেতে ভাবলো,
এই দুঃসহ অসময়ে কে তাকে ডাকবে?
না,  কেউ তাকে ডাকবে না আর!
নির্বিঘ্ন নিশ্চয়তায় পথিক যেই পা বাড়াল; আবার ভেসে এল সেই কন্ঠ......
"কই বললে না তো?"
ঘুরে দাঁড়ায় পথিক।
নিরীক্ষার পাঠ শেষে,
রাত্রির অনন্ত নিস্তব্ধতা কন্ঠে ধারণ করে অবশেষে বলল,
"আমি? অসময়ের ভুল বিবেক! কোন এক শীতে যার শেষ কম্বলটাও পুড়িয়ে দিয়েছিলে, উষ্ণতার জন্য।"

14 August 2016

হীরামনি দাশ



১.
ভুলে যাওয়া নাম ধরে যদি কখনও ডাক দিই,
শুনবে কি?
আচম্বিত বর্ষাপ্রহরে মগ্নতায় হেটে যাওয়ার পথে,
ছাতাটা বাতাসে যদি উড়িয়ে দিই?
বিরক্ত হবে কি?
গভীর রাতের অন্ধকারে দুয়ারে যদি কড়া নড়ে,
বন্ধ দরজার ওপাশে কে দাঁড়াল?

চিনতে পারবে কি?



২.
পরিত্যক্ত হৃদয়খনি থেকে কয়লা তুলে নিলে,
কার কী এসে যাবে তাতে?
দেড়ঘন্টা সাগরের নোনাজলে ভিজে
কেউ কোন দিনকে বিশেষায়িত করলে;
সর্বনাম আর বিশেষণে মিলে,
কী করে অব্যক্ত অব্যয় হবে?
হারাতে হারাতে সব শেষ হওয়ার পরে,
তবুও যদি কিছু বাকি থাকে,
তা নগদে কি কেনা যাবে?
ভনিতার ঘুমঘোরে জেগে থেকে,
ক্লান্ত পিয়াসীর চোখ পানে তাকিয়ে
কে আজো দীর্ঘশ্বাস চায় লুকাতে?