[ কবি সেলিম রেজা
এই সময়ের একজন প্রতিশ্রুতিশীল কবি। দীর্ঘদিন
ধরেই তিনি সাহিত্য সাধনা করে আসছেন, লেখালেখির পাশাপাশি তিনি সম্পাদনাও করেন ইতোমধ্যে
বেশ কিছু সাহিত্য কাগজ তিনি সম্পাদনা করেছেন। কবি’র জন্মদিনে সংবেদ্য’র পক্ষ থেকে রইলো
আন্তরিক শুভেচ্ছা এবং প্রকাশিত হলো কবি’র লেখা
একগুচ্ছ কবিতা]
কী হবে আর বেঁচে!
কী হবে আর বেঁচে!
তুমিই যদি হারাও নিকষ অন্ধকারে;
চোখের আড়াল হবেই যখন
এত্ত স্মৃতি কেনই বা দিলে ?
তুমিই যদি হারাও নিকষ অন্ধকারে;
চোখের আড়াল হবেই যখন
এত্ত স্মৃতি কেনই বা দিলে ?
পরাজয়
একদম মানায় না তোমাকে
জানি
দুঃখ পুষে রাখো অহোরাত্রি
নিঝুম
রাতে জেগে থাকো একা একা
নিভৃতে
খুলে বসো কথার পুরান সিন্দুক
মনে হয়
ভুলে আছো মিলনের ঠিকানা
প্রথম
যেদিন চোখাচোখি ছুটির শেষ প্রহরে
জিজ্ঞেস
করলে—দেখছেন
কী!
তদুত্তরে
বললাম কাজল কালো স্বপ্নিল দু’চোখ
কী হবে
আর বেঁচে!
যদি টের
না পাও আমার উপস্থিতি
বুঝতে না
পার জীবন বৃক্ষের শেকড় আমি
এত্ত
ভালোবাসা কেনই বা বাসলে ?



