প্রস্রুত প্রমাদ
পা ফেলতে ভয়
পথগুলো সাপ
নীলরঙা জামা
পরিপার্শ্ব আয়নায় শিকারির পদশব্দে সে বৃক্ষের শাখ ছেড়ে উড়ে গেছে পাখিডাকা ভোর, তার নাম ভয়, আত্মরতি মেলে দেখি ফুলপাতার প্রণয়ে পাখিরা তো স্বর্গীয় পিদিম...
সমূহকথা রূপকথায় পা রাখলে বিষাক্ত লোবান ধূপচন্দন ক্রুশের আহাজারি, যে খামারে তৈরি হয় নাগরিক ব্যাধি তার অংশীদারদের জিহ্বা দু ভাগে বিভক্ত, সাপের আধিক্যে ডুবে গেছে পথগুলো...
আর এই আমি, দেখ, তুমি ও তোমার মধ্যকার বিম্বিত হতাশা, তার জামা নীল...


