নীলাম্বরী
পাহাড়ের এ-পাশটাতে বাড়ি আমার,
নীলচে আকাশ সাদা মেঘের ধোঁয়া ওড়াতে ওড়াতে এখানটায় এসে মিলে
যায়।
পাহাড়ের গা বেয়ে আসা বুনো লতা সবুজ আস্তরনে ঢেকে দিয়েছে কাঠের
দোতালা বাড়ি।
শুনেছি ওপাশে সাঁওতাল পল্লী,
তবে শ্যামলী মায়ের আঁচল ডিঙিয়ে যাওয়া হয়ে ওঠেনি।
উত্তরের জানালার পাশে বেতের চেয়ার,
ঘুম ঘুম চোখ আর হাতে চায়ের কাপ, ঘড়ির কাটার ঠিক ৭:৩০, পাহাড়ি
শিমুল গাছের মগডাল থেকে ডেকে ওঠে সুকণ্ঠী পাখি।
