Showing posts with label ইন্দ্রজিৎ দত্ত. Show all posts
Showing posts with label ইন্দ্রজিৎ দত্ত. Show all posts

08 October 2016

ইন্দ্রজিৎ দত্ত





জ্যোৎস্না যা মাঝে মাঝে

মধ্যরাত নিয়ে আমার কোন সমস্যা নেই
আবছা বারান্দা,ঘুম ঘুম বেডরুম
তোমার ব্রা-হীন বুক
স্পটবয়ের মত
অভ্যাস নিয়ে জেগে আছি
আজকাল এমনটা মনে হয়
বন্ধ দরজার ওইপারে
তুমিও
একটি তিরিক্ষি বাতিহীন ধর্ষণের অপেক্ষায় জেদী
কাঁচের চুড়ি আর প্রৌঢ় নাগরদোলা ছুঁয়ে
সোম...মঙ্গল...বুধ...
আর আমি
ঘুমের ওষুধ কিনতে এসে
খুচরো নিয়ে বচসা করছি
জিরিয়ে নিচ্ছি।

ইন্দ্রজিৎ দত্ত





জ্যোৎস্না যা মাঝে মাঝে

মধ্যরাত নিয়ে আমার কোন সমস্যা নেই
আবছা বারান্দা,ঘুম ঘুম বেডরুম
তোমার ব্রা-হীন বুক
স্পটবয়ের মত
অভ্যাস নিয়ে জেগে আছি
আজকাল এমনটা মনে হয়
বন্ধ দরজার ওইপারে
তুমিও
একটি তিরিক্ষি বাতিহীন ধর্ষণের অপেক্ষায় জেদী
কাঁচের চুড়ি আর প্রৌঢ় নাগরদোলা ছুঁয়ে
সোম...মঙ্গল...বুধ...
আর আমি
ঘুমের ওষুধ কিনতে এসে
খুচরো নিয়ে বচসা করছি
জিরিয়ে নিচ্ছি।



07 May 2016

ইন্দ্রজিৎ দত্ত



চিরুণী, কি জানি কি দামের
প্রশ্নরা আছে
তবু আমরা কথা বলে যাচ্ছি
হারমোনিয়াম রিডে
একফোঁটা একফোঁটা কেঁপে উঠছে মন্টেস্যরি
একফোঁটা একফোঁটা বেড়ে যাচ্ছে গাছ
ধরো, নীচ দিয়ে ভেঙে পড়লো বিবেকানন্দ পুল
বিদ্রোহ নেই মার্গারেট
নিবেদন থেকে তালডুংরি, সেই তো ন'টা চল্লিশের হর্ন
ডানদিকে তিনতলা, আর বাঁদিকেও তিনতলা
এত রামকৃষ্ণ মিশন কেন, ঘরে ঘরে
প্যালেটটা না দেওয়াই থাক, যেখানে টানটান বার্গান্ডি
ততটাই হেয়ার পিন যতটা পর্দার ওপার
রাত দিয়ে বেঁধে রাখে চুল
যে মেয়েটির তিনবার বিয়ের কথা জানি
তার হাতলে কেমন আছে চেয়ার
কতটা ঠোঁট গান গেয়ে যায়

মাংসের ভেতর ঘুমিয়ে পড়ার আগে, পাখি