Showing posts with label মুজিব ইরম. Show all posts
Showing posts with label মুজিব ইরম. Show all posts

16 February 2017

বই সংবাদ - বইমেলা-২০১৭




বইমেলায় মুজিব ইরম প্রণীত দু’টি বই: চম্পূকাব্য ও জয় বাংলা


অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মুজিব ইরম প্রণীত কাব্যগ্রন্থ চম্পূকাব্য ও মুক্তিযুদ্ধের উপন্যাস জয় বাংলা। চম্পূকাব্য প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন। প্রচ্ছদ করেছেন আনওয়ার ফারুক। ‘চম্পূকাব্য’ পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৬৩৪-৬৩৫ নং স্টলে এবং বাংলা একাডেমির লিটলম্যাগ চত্বরের ৭০ নং স্টলে।
মুক্তিযুদ্ধের উপন্যাস জয় বাংলা প্রকাশ করেছে বেহুলাবাংলা। প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। বইটি পাওয়া যাচ্ছে বেহুলাবাংলার ২৭৬নং স্টলে এবং লিটলম্যাগ কর্নারে।

01 January 2016

মুজিব ইরম






সকলেই কয়...শুনে শুনে নিজেরও ইচ্ছা বাড়ে তৈরি করি ইমারত, সুউচ্চ দালান...লিখি নামধাম, লতাপাতা আঁকা সন-মাস-তারিখ সমেত...এই নাম যেন রোজ জ্বলজ্বল করে...যেন পাঁচ পরগণায় মনে রাখে অধমের নাম...কতো না রাতের ধ্যান, আহাজারী...বানাও এমন বাড়ি মেস্তুরী আমার, ঝড়ে যেন না ধরে কাঁপন, না ধরে ফাটল...এই ইচ্ছা পুষে রাখি...এই ইচ্ছায় আগলে রাখি নড়বড়ে ঘর, পাকাপোক্ত যাতনা আমার!