Showing posts with label জান্নাত রুহি. Show all posts
Showing posts with label জান্নাত রুহি. Show all posts

22 August 2017

জান্নাত রুহি





নির্ভরতার চাবি
যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র নয়,
নয় বিকলাঙ্গ সমাজব্যবস্থা,
শৌর্যবীর্যে দাম্ভিক প্রজন্মের
মিথ্যে বাহাদুরি নয়,
নয় প্রতিশ্রুতিশীল নেতাবর্গের বাকবিতণ্ডা।
মরচেধরা দুই কাঠের সংযুক্ত লোহাচুর নয়,নয় ঘুণধরা খিল,
আঁশটে জলের গন্ধ নয়,নয় ভেসে আসা খড়কুটো।
দিলাম তুলে তোমার হাতে জোড়াপ্রেমী,ফুল হয়ে ফুটেছে সদ্য।
দিলাম তুলে আমার যাবজ্জীবন,
দিনগত রাত্রিযাপন।