Showing posts with label ফারহানা রহমান. Show all posts
Showing posts with label ফারহানা রহমান. Show all posts

25 September 2017

ফারহানা রহমান





বিষণ্ণ অর্কেস্ট্রার সুর
‘চাঁদের উপর জোনাকির জ্বালে জ্বালে সেদ্ধ হচ্ছে আউসের রাঙা চাল’–
অস্বচ্ছ পুরনো ক্যানভাসে আঁকা নানারঙের মায়াবী স্নান! সাদা মৃত্তিকার ভিতর ঘুমিয়ে থাকা পুণ্যবতী মায়া গাছগুলো কৃষ্ণপক্ষের জ্যোৎস্নায় গান গায়। নীলনদ পাড়ে ত্রিপল টাঙ্গিয়ে বসে আছে একটি জিপসি জাদুকর! একশ বছরের  নিরবতা ভেঙে বাজিয়ে চলেছে বিষণ্ণ অর্কেস্ট্রার সুর ; আর দাঁড়িকমা সমেত নিজের আলখেল্লা পরে ডুবে যাচ্ছে এক গোলাপি সভ্যতা...