স্মৃতি
ঠাণ্ডা সবুজ দীঘি
শরতের বিষণ্ণ বৃষ্টি ঝরে টুপটাপ
রাঙ্গা পায়ের ঝাপটা।
রাঙ্গা পায়ের ঝাপটা
বিষণ্ণ সুখের বৈকালিক আলোড়ন
ড্রয়ারে বিস্মৃত নূপুর।
ড্রয়ারে বিস্মৃত নূপুর
সোনালী বিকেলের নির্জন নিক্বণ
তোমার আলতারাঙা পা।
তোমার আলতারাঙা পা
বিস্তর ঝরা পাতা অন্ধকার ঘাসে
নগ্ন, নমিত সময়।