Showing posts with label হোসনে আরা জাহান. Show all posts
Showing posts with label হোসনে আরা জাহান. Show all posts

27 December 2017

একগুচ্ছ কবিতা- হোসনে আরা জাহান


কেমন জানি পেট পোড়ে গো... 
কী দারুণ ঘুম ঘুম ভোর, কুয়াশা, শিশির, মিষ্টি রোদ
প্রিয় কাপে চায়ের হালকা লিকার—
পাহাড়ি মেঘের গা ছুঁয়ে আসা বাতাসে
মন খারাপের মিশাদ
সবকিছুতেই কেমন একটা সুখলাগা পাই
তবু আমার কেমন জানি পেট পোড়ে গো
আমি ঠিক আজও এসব বুঝতে শিখি নাই

হাওড়ে হাজার মীন, পথের পাশে ভাঁটফুল
ঝুপ করে বৃষ্টি নামে, ভাসে মনে সাতকুল
আসমানে দেখি জাদুর প্রদীপ কেবলই জ্বলে
সময়ে অসময়ে আহা সত্য
—মিথ্যার ছলে
এসব কথা নিজের মনে নিজেই তো লুকাই
তবু আমার কেমন জানি পেট পোড়ে গো
আমি ঠিক আজও এসব বুঝতে শিখি নাই।


22 August 2017

হোসনে আরা জাহান



কদম ফোটে
আমি না পারতে তোর শরণ লই, খুব গোপনে
ও আমার ফুসমন্তর গো
ও আমার অষ্টমীর পুতলা
যখন আষাইঢ়া ঝিলে বিহান নামে
হাইঞ্জা উজান যায় হাওড়ের জলে
মনটা তখন আকুলি-বিকুলি করে, খুব গোপনে
ও আমার দোষের দুশমন
আমি না পারতে তোর শরণ লই গো...