Showing posts with label ভায়লা সালিনা লিজা. Show all posts
Showing posts with label ভায়লা সালিনা লিজা. Show all posts

22 August 2017

ভায়লা সালিনা লিজা





যেইদিন সেইদিন একটা স্বপ্নদিন
ধরো শীতকাল।
আমি আর স্বপ্ন বেড়াতে যাবো ফ্রান্সের ম্যায়োট্টে।
লাল রঙের একটা ছোট্ট রেলবগিতে
সেখানে হাঁস পালকের তাকিয়া বিছানো থাকবে।
এক উন্মুক্ত চুমুর নীড় যখন বিশ্রাম নেবে শীততাপোষ্ণ কামরাতে
আমাদের ভীষণ ভালো লাগবে।

জানালার কাঁচ দিয়ে রাতের বিরাট ছায়াদের দাঁতখিঁচুনি
এক মূহুর্ত অথবা ঘন্টাখানেক
বা বেশ কিছুক্ষনই
নীলরঙের নালওয়ালা একটা মুননাইট
স্তব্দতায় মরবে।
এইসব আর না দেখার জন্য,
আমরা দু'চোখের পাতা বন্ধ করে রাখব।

06 March 2016

লিজা সালিনা ভায়লা




যদি কোনদিন কিন্তু আর কবে

দুই যুগ কাটালাম
কিছুই হলো না
তবুও আশায় আছি
আগামীকাল ফিরে দেখা হবে অনন্ত দৃষ্টির ভূ-ভাগে অন্তহীন
সবুজ স্বাধীন ঘাসেদের ইচ্ছা ব্যাকইয়ার্ডের পাঁচিল বেয়ে একদিন
হাতে হাত আলতো ছুঁয়ে রেখে হঠা
ৎ বের হয়ে নিরুদ্দেশে
স্বপ্ন দেখে বজ্রের নির্ঘোষে
ঘুম ভাঙলে স্বপ্নগুলো সমুদ্রের গর্জনে আছড়ে গর্জে উঠে
একটি নতুন দিনের, শব্দহীন নৈঃশব্দের কোলাহলে।

কিন্তু অনেক বছর তো কেটে গেলো আর কবে?



01 January 2016

ভায়লা সালিনা লিজা































অন্ধকারে স্বপ্ন হও
দু'হাত মেলেই আসো আলোর শরীরে
আমার সকল স্নায়ুতে স্নায়ুতে সেই পুরাতন
তোমাকেই দেখি

যা দিয়েছো একদিন ফেরাবে কী করে
যাও য
তো দূরে
তোমারি বিলানো যে-জীবন
মুহূর্তে মুহূর্তে অনন্ত করে তা রাখি

অন্ধকারে স্বপ্নের মতোই আসো
শ্বাস ফেলো হাতে রাখো হাত
সুগভীর হয়ে ওঠো শরীরের স্বাদে
জীবনে জীবন দাও যেমন দিয়েছো একদিন


তোমাকে ছাড়াও তোমাতেই আমি বাঁচি।।