অন্তর্যামী – ১
তোমার পদ্মপাদে মাথা রাখি। আনত হই বহুবার। একটা দৃঢ়চেতা আত্মবিশ্বাস
জাগে। অহংয়ের ভার মুছে আসে। ক্ষতে প্রলেপ পড়ে, যে ক্ষত একটু একটু করে আঘাতে ঘর বেঁধেছিল।
নিরাময় হয়ে উঠি। তুমি হাসতে থাকো। নির্মেদ হাসি। বাক্যমনাতীত আনন্দঘন স্নেহাতুরা হাসি। অমলিন প্রেক্ষাপট জমে ওঠে। সন্ধ্যারতির ছন্দে সেজে
ওঠে গোটা বেলুড় মঠ। আত্মিক অনুভবগম্যতায় কণ্ঠে ধ্বনি ওঠে। ভাবমোহিত অপার্থিব কোরাসে
আমার একক সত্তা তোমার স্পন্দনে মিশে যায়...
