আজ নিস্তব্ধ
আকাশের কানায় কানায় জমেছে বিষাদের জল,
অনাবশ্যক
কান্নার অবিরাম ধারায় ভিজতে ভিজতে ক্লান্ত আমার দু চোখ।
এই শ্রাবণ বর্ষণ
প্রাতে সঙ্গী হয়েছে তুমিহীন নিঃসঙ্গতা,
সময় যেন অতল
নিস্তব্ধতায় ডুব দিয়েছে বুক ফাটা দুঃখে,
সরল বুকের শোক
গ্রাস করেছে আমায় তুমিহীন অসুখে।