Showing posts with label তন্ময় দেব. Show all posts
Showing posts with label তন্ময় দেব. Show all posts
25 January 2017
14 August 2016
তন্ময় দেব
স্বল্পসংখ্যক মানুষ জানে ভেসে থাকার তত্ত্ব,
সূত্র বসিয়ে ভগ্নাংশের চুলচেরা বিশ্লেষণ…
এভাবে আগামীতে বেঁচে থাকা কঠিন,
সমাধান আসলে নিজ ক্ষমতার সংরক্ষণ
সূত্র বসিয়ে ভগ্নাংশের চুলচেরা বিশ্লেষণ…
এভাবে আগামীতে বেঁচে থাকা কঠিন,
সমাধান আসলে নিজ ক্ষমতার সংরক্ষণ
কতিপয় মানুষ টায়ারে নিজেকে গলিয়ে ভাসে,
মুখে লোকদেখানো হাসি, জলতলে পদ-আস্ফালন।
স্রোতের বেগ কত দ্রুত সে ধারনা গড়াই মুখ্য,
ডুবুরি জানে তাড়াহুড়ো আদতে মৃত্যুকে আমন্ত্রণ
মুখে লোকদেখানো হাসি, জলতলে পদ-আস্ফালন।
স্রোতের বেগ কত দ্রুত সে ধারনা গড়াই মুখ্য,
ডুবুরি জানে তাড়াহুড়ো আদতে মৃত্যুকে আমন্ত্রণ
আশ্বাসের লিফলেট বিলি হয় দোকান, বাজার, মলে।
জোটানো কঠিন শক্ত হাতের অবলম্বন;
পদতলের মাটি কতটা নরম বোঝা দুষ্কর,
ভেসে থাকাই দিনান্তে যোগ্যতমের উদ্বর্তন
জোটানো কঠিন শক্ত হাতের অবলম্বন;
পদতলের মাটি কতটা নরম বোঝা দুষ্কর,
ভেসে থাকাই দিনান্তে যোগ্যতমের উদ্বর্তন
05 July 2016
তন্ময় দেব
ধার্য
দিনভর খাটনির পর জোটে সত্তর টাকা,
কিছু খুচরো আর ঘামে ভেজা গেঞ্জি, লবণাক্ত
আঙুলের ডগায় ধার্য প্রতিশ্রুতি ফাঁকা;
মুদি বলে, “বাকি দেওয়া শক্ত”
দিনভর খাটনির পর জোটে সত্তর টাকা,
কিছু খুচরো আর ঘামে ভেজা গেঞ্জি, লবণাক্ত
আঙুলের ডগায় ধার্য প্রতিশ্রুতি ফাঁকা;
মুদি বলে, “বাকি দেওয়া শক্ত”
শক্ত বেঁচে থাকাও, রেশনের চালে পোকা
সত্ত্বেও বউ মুখবুজে হাঁড়িতে ফ্যানসুদ্ধ ভাত রাঁধে,
ছেলেটার বায়না নতুন ব্যাগ, অক্ষমতা প্রকাশ খামোকা
রাগের চেহারায়, দায়বদ্ধতা চেপে বসে কাঁধে
সত্ত্বেও বউ মুখবুজে হাঁড়িতে ফ্যানসুদ্ধ ভাত রাঁধে,
ছেলেটার বায়না নতুন ব্যাগ, অক্ষমতা প্রকাশ খামোকা
রাগের চেহারায়, দায়বদ্ধতা চেপে বসে কাঁধে
গামছা কাজ পাল্টে
মাঝেমধ্যে দড়ি হতে চায়,
সংসারের টান পিছু ডেকে থামায় সহসা,
পেটে দড়ি বাঁধা ছাড়া আছে কোনো উপায়?
নিঃশব্দে কাটে সকাল, দুপুর, তমসা
সংসারের টান পিছু ডেকে থামায় সহসা,
পেটে দড়ি বাঁধা ছাড়া আছে কোনো উপায়?
নিঃশব্দে কাটে সকাল, দুপুর, তমসা
দিশাহীন পরিশ্রম।
বোবা অনুভূতি, খাটুনি, কার্য;
চার আঙুলের কপাল, নির্ণীত আছে কতটুকু ধার্য।
চার আঙুলের কপাল, নির্ণীত আছে কতটুকু ধার্য।
Subscribe to:
Posts (Atom)