Showing posts with label আহমেদ রব্বানী. Show all posts
Showing posts with label আহমেদ রব্বানী. Show all posts

22 August 2017

আহমেদ রব্বানী




তোমার হাতে খুন হওয়া হল না
অন্য কারো দিকে চোখ দিলে খুন করবে আমায়
তোমার এমন ভালোবাসায় না হেসে পারতাম না।
কতটা ভালোবাসলে অমন করে বলা যায়?
তুমি সবটা দিয়েই ভালোবেসেছিলে আমাকে
আমিই ভালোবাসিনি তোমায়!

সবকিছু উপেক্ষা করে বারবার ছুটে গেছি তোমার কাছে ধরা দিতে,
ছোঁয়া পেতে তোমার।
গরম নিঃশ্বাসের সাথে ধীরে-ধীরে জেগে উঠতাম
চিবুকে চিবুক রেখে পিষ্ট করতাম তোমাকে
ক্ষ্যাপাটে ষাঁড়ের মতোন! কী অদ্ভুত ভালোবাসা!

25 January 2017

আহমেদ রব্বানী




আমি রোদ্দুর হতে চেয়েছিলাম
আমি রোদ্দুর হতে চেয়েছিলাম
তুমি বৃষ্টি হয়ে ভেজালে।

আমি সমুদ্র সঙ্গমে যাইনি
আমি যাইনি নদীর কাছে-
আমি শুধু তোমাকেই চেয়েছি।