Showing posts with label রুদ্র নীলিম. Show all posts
Showing posts with label রুদ্র নীলিম. Show all posts

11 April 2017

রুদ্র নীলিম





মোমের আলোয় আঁকা- ২০০৪
কি একটা আঁকবো বলে সকালে তোর কফির কাপ কেড়ে নেয়া রোদ আর আমার
গোপন আঁতাত;তুই উড়ে গেলি ঘুড়ি হয়ে বিহানের কুয়াশা ফুঁড়ে; দারুণ গতি ছিল;
আকাশে চোখ চাওয়া কতদিন কতকাল জানা নেই
আমিও অপেক্ষার পাগলা রক ওয়েটিং এ ভাঙা এক চেয়ারে কাটিয়ে দিলাম
গণনা বিহীন কুয়াশা বয়স;বসন্ত আর শিমুল তুলো মাখা চঞ্চল চোখ চাওয়া
অথচ তুই বর্ষার ছাইভস্ম মেখে দাঁড়ালি বিকালি জানালায়। মাঠ ভর্তি বিদি ঘাস ঠায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলো,চিনেছিলি সাঁঝের ঘরফিরতি রাখালেরে; হাতে আধহাত মাপের শাসনের মসৃণ লাঠি।
তুইও ফিরে গেলি
তুইও রেখে গেলি
তুইও মেখে গেলি নাগরিক প্রসাধনী;নীল রঙ মনে রাখা অবাধ্য আঁকিবুঁকি
আমার ক্যানভাস চুরি হয়ে গেলো যেটায় তোর ছাপে একটা অসমাপ্ত সুখের মানচিত্র আঁচড় লুকানো ছিলো

05 July 2016

রুদ্র নীলিম






অসহ্য সুখের নাও; জানালাও...
নীল সামিয়ানা ঘূর্ণিপাক মেঘ বজ্রপাতের উ
ৎসব;নীলে তুলো সাদাকালো কার্পেট অবাধ
সুগন্ধি ছলনা...
জলজ রাতের কুয়াশা;হিম টুপটাপ জানালার রক্ষণশীল পর্দায়।
__
তবুও তন্দ্রায় আমি রোজকার বাজ; স্বপ্ন তল্লাশে অন্ধাকাশে কানা
স্বপ্নশিকারি;মিল্কিওয়ে পথে, গ্যালাক্সি'র বৃত্তাকার ডানা ঝাপটানো অযাচিত; উড়াল উড়নচণ্ডী।
কোথায় যে হিজল আর শিমুল আর কদমে ঝুলন্ত বাদুড়...
আহ্বান শুনি আঁধারে মরীচিকার...
শুধু ডানা ঝাঁপটানো;ধুলোরির আসমান ময়দানে এক নিশাচর
___
আমার সমুদ্র তল্লাটে মরা জাহাজের জঙ্গলে, উড়াল ঢেউ চাঁড়াল বাতাস বেহুদা ঘূর্ণিপাক। আধাপাকা চাঁদ...
_____
কালো ক্যানভাস জঙ্গল;নিশাচর কাঁদে গানের সুরে;
আবছা চিত্রকল্প হু- হু- ছোপ ছোপ দাগ
সব চু-প-চা-প