Showing posts with label শফিকুল রাজু. Show all posts
Showing posts with label শফিকুল রাজু. Show all posts

07 May 2016

শফিকুল রাজু


বিরহ ফুলের ঘ্রাণ
উৎসর্গ:সম্রাট তালুকদার স্যার প্রিয়বরেষু

পৌষ কুয়াশার রাত, হাঁটা দূর রসুপুর…দাসদের খেজুর বাগানের সের হাড়ি, চুরি, মিথ্যে চাঁদের বুড়ি…শিমুল তলায় সেই আধাঁরে দস্যুহাট…রায়দের বড় মেয়ে অনুলতা, গোয়াল ঘরেরপ'রে গোপনে কতকথা…চাঁদ কেবৌকরা, দেরী করে বাড়ি ফেরা…দাদার কটা চোখ কতদিন না দেখা ফয়েজের ম্লান মুখ…দীর্ঘশ্বাসে জেগে ওঠে অদূরবর্তী সুদূর…
অথচ কোন কোন রাতে পাই বিরহ ফুলের ঘ্রাণ, লেখি কবিতার স্মৃতি রোগাক্রান্ত শরীর



শীতরাত
একটা হলুদপাতাও জেগে নেই…কে যেন বাজায় বাঁশি, বিষণ্ণসুর
রেললাইন পড়ে থাকে শিশির আলতা মেখে…শীতরাত ঘুম বহুদূর
মাঝরাতে ফোনবাজে, কান্নার সুর…ওপারে শরীর নিয়ে জেগে থাকে
মালতীর বোন… ঘোলা জানালার কাঁচ, খোলাবারান্দা…পাতাঝরা
নিঃসঙ্গ শিমুল…
মালতীর বোনের জেগে থাকা স্বপ্নে কুয়াশা এঁকে যায় বেদনার মুখ…



প্রেমিক
তার মুখে আঁকা ছিলো গত জন্মের প্রেম
গাঢ় রঙে আঁকা ছিলো বিরহ কিছু,
অতৃপ্ত চোখ ছিলো সেলুলয়েডের ফিতা…
ছুটে যেত,

নীলটিপ, লালঠোঁট, আধখোলা পিঠের পিছু।

01 January 2016

শফিকুল রাজু






চতুর মিথ্যে
খুব চতুর মিথ্যে বলা শিখেছ;
দরজা-জানালায় খিল এঁটে বলছো,
আকাশে চাঁদ উঠেনি, ভিষণ অন্ধকার।
রাতজেগে কেঁদে কেঁদে ফুলিয়েছ চোখ,
চোখের কালিতে ক্রিম মেখে বলছো,
জানো, ইদানিং ঘুম পায় খুব।



মুদ্রা
উৎসর্গ: আবির বন্ধুবরেষু

নিকোটিন পোড়া গন্ধই প্রিয় আমার,
প্রিয় বেনসন কালো ধোয়া।
পকেটে অচল মুদ্রার আদিম নৃত্য,
ভেজা কাজলের পথ
বেয়ে নেমে যায়
হৃদমঞ্চের দক্ষ ক্লাউন;

পিঠ দুটা হলেও কার্যত মুদ্রা একটাই




অমুদ্রিত সুখ
বেঁচে থাকাটাই বড় দুঃস্বপ্ন,
আর রাতগুলো হাবিয়া দোজখ
জীবনটা স্বপ্নের ক্ষুদ্র আয়ু,
প্রেম যেন এক অমুদ্রিত সুখ…