প্রেমে-অপ্রেমে
রাধা
দিনের ঠিকানা কেউ রাত্রি দেয়?
অশ্রুপাতের শব্দকেও কবিতা ভাববে কেন কেউ?
অশ্রুপাতের শব্দকেও কবিতা ভাববে কেন কেউ?
অনেকদিনের স্পর্শ ভেঙ্গে দুপুর হয়,
সে সম্পর্ককে বাঁধে অন্তর্গত শেকলে ও মুক্তিতে,
সে সম্পর্ককে বাঁধে অন্তর্গত শেকলে ও মুক্তিতে,
আজব কুদরতি আলো জ্বলে
পিদিমে এক তারা,
আমার আর একলা থাকা হয় না ...
পিদিমে এক তারা,
আমার আর একলা থাকা হয় না ...
শুধু কলসের আত্মদহনটাই নদীর ঘাটে
উহ্য পড়ে থাকে।

