Showing posts with label সকাল রয়. Show all posts
Showing posts with label সকাল রয়. Show all posts

08 October 2016

সকাল রয়




দুইহাজার ষোল’র একুশে বইমেলায় “প্রতিকথা” থেকে প্রকাশিত হয়েছে বর্তমান প্রজন্মের কথাশিল্পী জাকিয়া শাপলার প্রথম গল্পগ্রন্থ “খুন”। বইয়ের প্রচ্ছদ করেছেন, আইয়ুব আল আমিন। বইটি উৎসর্গ করা হয়েছে পাঠকবৃন্দকে। সমাজ-সম্পর্ক এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে চমৎকার সব কথাগল্পের জন্ম দেন জাকিয়া শাপলা এবং শুধু গল্পই নয় বাংলা কবিতার ভূবনেও রয়েছে দীপ্ত বিচরন। নারায়নগঞ্জে জন্ম নেয়া এই কথাশিল্পী ফ্রিল্যান্স সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন যাবৎ লেখালেখির সাথে যুক্ত থাকলেও এটিই প্রথম প্রকাশিত গ্রন্থ।