ভবঘুরে
তোমাদের ঘরে সুখী কোন কবিতা
রোজকার সংসার গোছায়
আঁচল পেতে—
ওদিকে আমার ঘাম শুষে খায়
রাজপথ
ভদ্র পল্লীর গুটিকয়েক বিধাতার
মতন
যেন মজলুম হতেই এসেছি আমি
ডিসকাউন্টের ফর্দে চাপা মানুষ
এক
বিষণ্ন পাহাড় গ্লানি সমেত
কুঁজো পিঠের ধু-ধু শহরে।
ছায়াপথেই শেষ মিলল সরাইখানা—
কী করে আর বাড়ি যাই!