Showing posts with label তুহিন মোহাম্মদ. Show all posts
Showing posts with label তুহিন মোহাম্মদ. Show all posts

25 January 2017

তুহিন মোহাম্মদ




বংশানুক্রম ও এপ্রিল
দাদির গর্ভে বারুদের গোলাপ রেখে
আমার পিতামহ যখন মৃত্যুকে ভালোবাসে
তখন এপ্রিল, ৬৯-এর এপ্রিল!

03 March 2016

তুহিন মোহাম্মদ





ইতিহাসের বাকি ইতিহাস

এখন আমি চাইলেই খসে যাবে ঈশা খাঁর তলোয়ার
বিশ্বাসঘাতক হয়ে উঠবে যুদ্ধবাজ সিনফ্রে
একটু চাওয়াতে-
বদলে যাবে রেডক্লিফের মগজের মানচিত্র
                      নুর হোসেনের বুলেটের চিহ্ন...

শুধু একটু চাওয়াতে-
মিথ্যে হয়ে যাবে রবীন্দ্র-রচনাবলি
আমার মাও ভুলে যাবে প্রিয় সন্তানের জন্মসন!
খুব সহজে লুকিয়ে ফেলতে পারবো
                      একমাত্র প্রেমিকার ডাকনাম...

আচ্ছা, ইতিহাস এতো নরম কেন?

বদলে যায়, বদলে যাচ্ছে আমাদের ইচ্ছেমতো!