Showing posts with label সুলতানা রহমান. Show all posts
Showing posts with label সুলতানা রহমান. Show all posts

22 August 2017

সুলতানা রহমান


খুব সকালেই ঘুম থেকে ওঠা অভ্যাস হাবীব আহসানের। তারপর তিনি ঘড়ি ধরে দু ঘন্টা রেওয়াজ করেন। গত দিন থেকে একটা নতুন গানে সুর দেওয়া  শুরু করেছেন। গানে সুর দেওয়া তার খুব পছন্দের। সকাল দশটার মধ্যে তিনি ফ্রি হয়ে যান। তখন বেশ কিছুক্ষণ ফেসবুক। আজও তিনি নিয়ম মাফিক মগ ভর্তি কফি নিয়ে বসলেন ফেসবুকে। চ্যাট বক্সে প্রিয়লতার এসএমএস।
 - আপনি কি ফ্রি আছেন?
হাবীব সাহেব একটু অবাক হন। প্রীতিলতা এসময় নক করে না। এসময় তার ক্লাস থাকে।
-হ্যাঁ, বলো।  


25 May 2017

সুলতানা রহমান





1
পিপীলিকা হঠাৎ বিষণ্ন হয়ে গেলো!
হঠাৎই!
আমার ভীষণ হাসি পায়!
তুমি বিষন্ন? বিষন্ন পিপীলিকা?

পায়রাটা উড়ছিলো
তার দীর্ঘ ছায়ায়
পুড়ে পুড়ে যাচ্ছিল
পিপীলিকার নরম ডানা।

বিন্দুর মতো চোখ তুলে
বার বার বলে যাচ্ছিলো
এবার তুমি এসো, এসো তুমি
শুষে নাও সব সুখ, সঅঅব
আমাকে দাও পালকের বিষন্নতা!

আর আমার ভীষণ হাসি পেয়ে গেলো!