Showing posts with label শাহ আজিজ. Show all posts
Showing posts with label শাহ আজিজ. Show all posts

25 October 2017

শাহ আজিজ



হেমন্তের বিচ্ছেদ
সজোর বর্ষণ নেমেছিল দুচোখ ভরে
হৃদয় আকাশ ভরা কালো দুঃখ মেঘ
৩২ টি হেমন্ত -যেন এইতো সেদিন 
সিড়িতে বসে পাশাপাশি , মেনে নিতে
জীবনের প্রস্তরসম বাস্তব ব্যবচ্ছেদ ।
ক’ ধাপ নিচেই পুড়ছিল শেষহীন শেষের কাব্যমালা
আমাদেরি ইচ্ছায় - স্বেচ্ছায় চির নির্বাসনে ! 
এতটুকু মান নেই , নেই অভিযোগ
শুধু চোখ চিক চিক হোয়াং হোর 
বালুতট  - মাঝে দুফোটা জল
সযত্নে মেখে নিলাম গণ্ডে – মেলাবো
আজীবন আমারি যমুনার ধারাপথে ।
হেমন্ত ভালোবাসাকে দ্বিখণ্ডিত করে
ভাসিয়ে দেওয়ার তরে বো -হাই উপসাগরে
দূর-দূরান্ত হতে অমোঘ শর্তহীন ভালোবাসার প্রতিশ্রুতি
আঙ্গুলে লেখালেখি সিঁড়ির ধুলিতে
শতপদের রেখে যাওয়া পদচিহ্নর মাঝে ।
আবারো কখনো হবেনা, হবেনা দেখা জেনেও
দিলাম জানিয়ে , বিচ্ছেদের দেহ দুটি দুপথে ।
আমি সাথে নিয়ে যাবো হটাৎ পাওয়া
ভালোবাসার মৃগনাভি সম সুগন্ধি আঁধার
আমি সবেগে টেনে নিলাম নিলাম বাওলিকে
আমার কাধে, বুকে, ঠোঁটে শেষবারের মত ।।