Showing posts with label তুহেল আহমেদ. Show all posts
Showing posts with label তুহেল আহমেদ. Show all posts

14 May 2017

তুহেল আহমেদ






বেঁচে থাকুক নীল জল

অসীমের শূন্যে বা শূন্যের অসীমে ,
মিল্কিওয়ের  প্রতিটি  বালুকণায়
বা  অখেয়ালের  দেয়ালে, খসে যাওয়া রংয়ে  ,
তীরহীন নদীর মোহনায় বা অবহেলার ভাঙা  কাঁচের  টুকরোয় ,
বেঁচে  থাকুক  তোর  ঘৃণা,
তাচ্ছিল্য  ভরা  নিঃশ্বাসের  রেশ...
বেঁচে থাকুক আজন্মলালিত ভালোবাসার আঁড়ালের কামুক লোভ , তোর ভালোবাসা …

তোর চোখ তোর মায়াময়ী কন্ঠস্বর , তার গান ,
বেঁচে থাকুক নীল জল…
ঘরের কোণে অবহেলিত  মুচড়ানো  কয়েক চিঠি ,
ধুলিমাখা ডায়েরীর পাতাগুলির ধুলো , বেঁচে থাকুক …
বেঁচে থাকুক বিকেলের রোদ,
পাহাড়ের সবুজ স্বপ্নের সেই ফোস্কা কুঁড়ানো, দৌড়ঝাপ  ,
তোর ঘরের পর্দার ভাজে আটঁকে থাকা কত  শত  মজার গল্প ,
হাসা-হাসি দু' এক অশ্লীল কৌতুক …
বেঁচে থাকুক সন্ধ্যার বুক,
জোনাক পোকার পালকের ছোঁয়া বা
তাদের আলোর ভালোবাসা বিলানো  শহর …

09 April 2017

তুহেল আহমেদ





জোৎস্নাপন্থী বিপ্লব
আজকের সন্ধ্যার আকাশ গলে নেমেছিল এক ঝাঁক নিয়ন আলো
জানালার বেঁকে যাওয়া গ্রিলের ধুলো মাখা পটে
নিষ্পাপ ধূসর বর্ণদের মিছিলে
মিশে ছিল চুপিসারে এক সমুদ্র কালো জল।