Showing posts with label আলীম হায়দার. Show all posts
Showing posts with label আলীম হায়দার. Show all posts

01 January 2016

আলীম হায়দার




প্রস্তাব
তোমার বুকের বাম পিনে রাইফেল তাক করে বলছি-
‘কথা দাও প্রাণ ভরে প্রেম দিবে, এই পৃথিবী আমার সাথেই রবে’
দ্রুত তাকাও এদিকে-
আঁখি মেরে রাজি হও, নইলে তোমাকে ফায়ার করা হবে,
সেফটিলক খোলা আছে, সময় লাগবে না ঘোড়া টেনে দিতে।

শেষবারের মতো
তোমার বুকের বাম পিনে রাইফেল তাক করে বলছি
                                              বলো-‘ভালোবাসি’।


কৈ সেই আকাঙ্খিত
এইসব প্রেমিকরা প্রেম জানেনা, শুধুই মাংস ঘাঁটাঘাঁটি।
প্রেমিকারা খাই খাই, একেকটা ক্ষুধার্ত গিরি। 

ইদানীং প্রেমগুলি সুখহীন, ক্ষণিকের ছোঁয়াছুঁয়ি।

এইসব প্রেমে আমার পোষায় না, আমি দীর্ঘমেয়াদী শান্তি চাই, 
আমার এমন এক প্রেমিকা চাই-
যে শটগানের মুখে দাঁড়িয়েও বলতে পারে-‘আমি শুধু তোমাকে চাই’

যার কুয়াশা কাটানো চীৎকার শুনে আমি শুধু আমাকেই খুঁজে পাই।।