অধিকার
শিমুল বীজ যখন উড়ে যায়
জন্মের গল্প- পেছনে পড়ে থাকে অতীত
তাকে আর তখন ডেকে কী হবে ?
তুলো করে সে উড়ায় নিজের কান্না হাসি
বাতাসে ভেসে খুঁজে সে গন্তব্য
গাছের জন্যে হয়তো বা থাকে মায়া
থাকে না ফেরার উপায় কখনো আর
জীবন যখন বিস্তৃত তার নিজের রূপে
শূন্য ডালে বাস করে দুঃখ-হাহাকার
কিছু অধিকার কাঁদায় - শুধু কষ্ট দেয়।
