দুঃসময়ের বারান্দায়
রাজশ্রী
অনিমেশ'দা মনে আছে তোমার
আচার্য্য বাড়ির সেই শ্বেত করবী ফুলের কথা?
এক গোছা ফুল আমার খোঁপার ভাঁজে পরিয়ে দিয়ে বলেছিলে-
জানিস রাজশ্রী, তোকে ঠিক লক্ষ্মী ঠাকুরের মত লাগছে৷
তখন কতোইবা বয়স হবে,তের বা চৌদ্দ?
বিশ্বাস করো,ভালবাসা কি বুঝিনি; তবে সেই প্রথম অনুভূতিটুকু
ঝুলেছিলো ব্যক্ততার অক্ষমতায়৷
হয়তো সেদিন থেকেই শুরু আমার মন মন্দিরে তোমার পূজো!
